সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সঙ্গে তোলা ছবি প্রোফাইলে না রাখার অনুরোধ প্রতিমন্ত্রীর

পিরোজপুর প্রতিনিধি:

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুরের সঙ্গে তোলা ব্যক্তিগত ছবি কিংবা তার উপস্থিতিতে ধারণ করা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার না করার জন্য দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে জারি করা এক বিশেষ বার্তায় এ অনুরোধ জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগত প্রোফাইল ফটোতে প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি কিংবা তার উপস্থিতিতে ধারণ করা ছবি ব্যবহার না করতে সবাইকে অনুরোধ করা হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়, এই অনুরোধ কারও প্রতি অনাস্থা বা অসম্মান প্রদর্শনের উদ্দেশ্যে জানানো হয়নি। বরং সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌজন্যবোধ ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখার স্বার্থে এ আহ্বান জানানো হয়েছে।

বার্তায় দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের বিষয়টিকে সাংগঠনিক নির্দেশনা ও সৌজন্যবোধের অংশ হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে এ বিষয়ে সবার আন্তরিক সহযোগিতা, সচেতনতা ও দায়িত্বশীল আচরণ কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *