পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আদালতে যাওয়ার ঘোষণা

বিনোদন ডেস্ক:

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পরীমনি বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার তিনি আদালতে যাবেন।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত তাঁর বিরুদ্ধে এ পরোয়ানা জারির নির্দেশ দেন। মামলাটিতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে অসুস্থতার কারণে পরীমনি আদালতে উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছেন তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী)।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, অ্যালার্জিজনিত সমস্যার কারণে আদালতে হাজির হতে না পারায় সময় চেয়ে আবেদন করা হয়েছিল। তবে আদালত আবেদনটি নামঞ্জুর করেন। পরে বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করলে শুনানি শেষে পরীমনির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পরোয়ানা জারির পর প্রতিক্রিয়ায় পরীমনি বলেন, মামলাকে কেন্দ্র করে তিনি প্রচণ্ড হেনস্তার শিকার হচ্ছেন। তাঁর ভাষায়, কাজের জায়গা থেকে শুরু করে সংসারজীবন—সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ছে। মামলার তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, তদন্ত যথাযথভাবে হওয়া প্রয়োজন। আগামীকাল আদালতে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, পরোয়ানা জারির পর তাঁর আর কিছু করার নেই।

২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ঢাকার আদালতে মামলাটি করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০২১ সালের ৯ জুন রাতে পরীমনি ও তাঁর সহযোগীরা সাভারের বোট ক্লাবে গিয়ে অ্যালকোহল পান করেন। পরে একটি দামি অ্যালকোহলের বোতল বিনা মূল্যে দেওয়ার জন্য বাদীকে চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় বাদীর সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে পরীমনি সার্ভিং গ্লাস ও মুঠোফোন ছুড়ে মারেন বলে এজাহারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *