চট্টগ্রামের বাকলিয়ায় রিয়াজুল জান্নাত মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী অনুষ্ঠান অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের বাকলিয়া আব্দুল করিম রোডস্থ রিয়াজুল জান্নাত তাহফিজুল কুরআন মাদ্রাসার বার্ষিক মাহফিল, দস্তারবন্দী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, শিক্ষা সেমিনার এবং অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর ২০২৬, শুক্রবার বাদ জুমা মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল আলমের সঞ্চালনায়, শিক্ষক মোঃ আরিফের সহযোগিতায় এবং মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইলিয়াসের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা হামদ, নাত, ইসলামী সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। পরবর্তী সময়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং পবিত্র কোরআন মুখস্থকারী হাফেজদের পাগড়ি পরিয়ে দেওয়া হয়।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা লোকমান হাকিম, মুহতামিম ও শাইখুল হাদিস, জামিয়া মোজাহেরুল উলুম মাদ্রাসা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা হাফেজ জাবের, মুহাদ্দিস, জামেয়া মোজাহেরুল উলুম, বাকলিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা হাফেজ মুহাম্মদ নূর সাহেব। প্রধান মুফাসসির হিসেবে ওয়াজ ও তাফসির পেশ করেন হাফেজ মাওলানা মুফতি শফিউদ্দিন মিনহাজ, খতিব, কাতালগঞ্জ জামে মসজিদ, পাঁচলাইশ।
এছাড়াও আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মঈনুদ্দিন, মাওলানা মুফতি ত্বকিবিন জলিল, খতিব, মোজাহেরুল উলুম মাদ্রাসা জামে মসজিদ এবং মাওলানা মুহাম্মদ ইমদাদ উল্লাহ, ভাইস-প্রিন্সিপাল, আল-মাগরিব ইন্টারন্যাশনাল স্কুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকলিয়া, চট্টগ্রামের বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ রফিকুল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্য ও ওয়াজের মাধ্যমে হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
পরিশেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।