বাকলিয়ায় বিসমিল্লাহ একতা সংঘের উদ্যোগে আজিমুশশান দোয়া মাহফিল ও মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের বাকলিয়া আব্দুল করিম রোডস্থ বিসমিল্লাহ একতা সংঘের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজিমুশশান দোয়া মাহফিল ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মাওলানা মুফতি কারী শেখ মিনহাজুল আবেদীন ছফুভী (কুমিল্লা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাদ্দিস কারী লোকমান হোসাইন আল হাসানী (কুমিল্লা)। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন মাওলানা মো. আশরাফ উদ্দিন কাদেরী, খতিব, সোলাইমান (সও.) জামে মসজিদ।

মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী জসিম উদ্দিন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী আমির হোসেনসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ওলামায়ে কেরাম।

বক্তারা তাঁদের বক্তব্যে হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও সুন্নাহ অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি জীবিত মা-বাবার খেদমত করা, প্রকৃত ঈমানদার হিসেবে নিয়মিত নামাজ আদায় ও প্রতিষ্ঠা করা এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে পরিবার, সমাজ ও জীবন পরিচালনার আহ্বান জানান তাঁরা।

মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. দিদার, মো. কামাল, মো. ওমর ফারুক হিরো, মো. সালাউদ্দিন, মো. পারভেজ, মো. জুয়েল, মো. আকিব, মো. মিরাজ, মো. ইসমাম, মো. আতিক, মো. আকিল, মো. রবিউল, মো. ইসমাইল ও মো. আয়মনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে। পরে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *