স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জ সদর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৫০ পিস শাড়ি ও ৩১ পিস চাদর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) আনুমানিক ভোর ৪টার সময় জহুরপুরটেক অস্থায়ী ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলাধীন নারায়ণপুর ইউনিয়নের বাখেরআলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ পিস ভারতীয় শাড়ি ও ৩১ পিস চাদর জব্দ করা হয়।
জব্দকৃত শাড়ি ও চাদরের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা।
জব্দকৃত শাড়ি ও চাদর চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ যেকোনো অবৈধ চোরাচালান এবং অনুপ্রবেশ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।